নাগরিক সংবাদ

(স্টাফ রিপোর্টার শাকিল মোল্লা) গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লা খান গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়রপ্রার্থী...

গাজীপুর, ৪ কাপাসিয়ায় জাকের পার্টির মনোনীত প্রার্থী ডাঃ জুয়েল কবিরের সাক্ষাৎকার – – – – – – – – – – – – – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৪, কাপাসিয়া আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী ডাঃ জুয়েল কবির সাংবাদিকদের কে বলেন- – জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব, এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব দয়ের পবিত্র হুকুম মাথায় নিয়ে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সংসদীয় আসন পঞ্চগড় ১ থেকে ৯ই জুন তারিখ থেকে ৩০০ আসনে জাকের পার্টির জনসমাবেশ এবং কাউন্সিল অনুষ্ঠিত হবে, এর মধ্যে মিলাদ মাহফিল রওজা পাক জিয়ারত, ও তবারক বিতরণ এর ব্যবস্থা থাকবে । এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ছাহেব, এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ছাহেবের, পবিত্র হুকুম মাথায় নিয়ে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং পৌরসভার মেয়র কমিশনার সিলেকশন করা হয়েছে তিনার ও মাঠ পর্যায়ে জাকের পার্টি এবং গোলাপ ফুলের দাওয়াত দেওয়া হয়েছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৪ কাপাসিয়া আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী ডাঃ জুয়েল কবির তিনি আরো বলেন পৃথিবী ধ্বংসের মুখে, বিশ্বযুদ্ধের আশঙ্কা, চতুর্দিকে বিপদ এবং কোথাও কোন শান্তি নেই, তাই সবাইকে উদার্থ আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসার। তাহলেই প্রকৃত শান্তি আসবে। কারণ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহা সাধক সাধক জগতের যিনি শ্রেষ্ঠ সধক বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরি কেবলাজান ছাহেব, এই জাকের পার্টি ঘোষনা করেন এবং কেবলাজান ছাহেব পাক জবানে ফরমান এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দল হেজবুল্লার দল, নবীর কিস্তি স্বরূপ জাকের পার্টির পতাকার নিচে যারা থাকবে তারাই স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকবে তাই সকল কে আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসার।

(স্টাফ রিপোর্টার শাকিল মোল্লা)

পল্লিবিদ্যুতের সীমাহীন দুর্দশা-সমস্যা আছে কিন্তু সমাধানের পথ কোথায়!গাজীপুর পল্লিবিদ্যুৎ সমিতি ১,কালীগঞ্জ জোনাল অফিস,কালীগঞ্জ, গাজীপুর।একদিকে সারাদেশে বিদ্যুতের লোডশেডিং এর কারণে সমস্ত বাংলাদেশের মানুষ গরমে অতিষ্ঠ। নগর জীবন বিপন্ন। সারাদিনে ২৪ঘন্টার মাঝে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ৪-৫ ঘন্টা।কিন্তু অতি দুঃখের বিষয় বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিল করা হচ্ছে দ্বিগুণ। এর প্রধান কারণ হচ্ছে মিটার রিডার মাঠ পর্যায়ে না গিয়ে নিজের ইচ্ছামতো বিল তৈরি করে বিল সেকশনে জমা দিচ্ছেন।এতে করে গ্রাহক যেমন হয়রানী হচ্ছেন তেমনি না বুঝে দ্বিগুণ বিল পরিশোধ করছেন।উল্লেখ থাকে যে যারা সচেতন ব্যক্তি শুধুমাত্র তারাই বিদ্যুৎ বিল বেশি দেখিলে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করছেন।আর যারা বিদ্যুৎ বিল সম্বন্ধে অজ্ঞ তারা কিন্তু ঠিকই বেশতি বিল পরিশোধ করছেন।আজকে দুপুরে কালীগঞ্জ জোনাল অফিসে যোগাযোগ করলে (ডিজিএম)আক্তার হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন ভুলত্রুটি মানুষের মধ্যেই হয়।আর যেন ভুল না হয় আমি সেইদিকে পল্লিবিদ্যুৎ এর সকল স্টাফদের প্রতি সচেতন থাকিব।বিদ্যুতের লোডশেডিং ব্যাপারে জিজ্ঞেসাবাদ করলে তিনি উত্তর দেন আমাদের কালীগঞ্জে ৮৪হাজার মিটার গ্রাহক রয়েছে।এই লোডশেডিং দূর করতে হলে ২৪মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন।কালীগঞ্জ জোনাল অফিসে বিদ্যুতের পরিমান ১৪মেগাওয়াট। বাকি ১০মেগাওয়াট বিদ্যুৎ অতি শ্রীঘ্রই যোগ করা হবে।তারপর আস্তে আস্তে আমরা লোডশেডিং কমিয়ে আনতে পারবো।তিনি আরো বলেন সাময়িক দেশ ব্যাপী এই লোডশেডিং এর জন্য জনগনের কষ্টের জন্য তিনি আন্তরিক ভাবে দুঃখিত।তিনি আরো বলেন বিদ্যুৎ বিলের কোনো সমস্যা হলে যেন কালীগঞ্জ জোনাল অফিসে যোগাযোগ করে।তাই সকলের প্রতি আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই একটু ধৈর্য ধরুন, আল্লাহ চাইলে এই বিদ্যুতের লোডশেডিং ও একদিন সমাধান হয়ে যাবে।

(স্টাফ রিপোর্টার শাকিল মোল্লা)

কালীগঞ্জের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়ে ২৮শে মে রবিবার দায়িত্ব গ্রহণ করেন মো: আজিজুর রহমান।

গত (১০ মে) বুধবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। নিয়োগ পাওয়া আজিজুর রহমান...

যেসব তারকার সাজ সমালোচিত হয়েছে: ভূমি,গৌরী খান,কারিনা কাপুর,দিশা পাটানি

১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি নামী হোটেলে হয়ে গেল কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রার বিবাহোত্তর সংবর্ধনা। অনুষ্ঠানে কিয়ারা এবং সিদ্ধার্থের সাজ কমবেশি সব...

শ্রীলঙ্কায় অর্থায়নের পরিকল্পনা নেই বিশ্বব্যাংকের

অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার জন্য নতুন কোনও আর্থিক পরিকল্পনা নেই বিশ্বব্যাংকের। বৃহস্পতিবার আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি জানিয়েছে, একটি উপযুক্ত সামষ্টিক অর্থনীতির...

error: Content is protected !!