এবার মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ দল
আজ শুক্রবার ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে মালদ্বীপকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ এক হ্যাটট্রিক করেছেন মিরাজুল ইসলাম। এক গোল রফিকুল ইসলামের।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পর ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ পল থমাস স্মলির দল।
আজ শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ দল। মিরাজ-পিয়াসদের আক্রমণ সামলাতেই হিমশিম খায় মালদ্বীপের রক্ষণভাগ। আক্রমণের ধারা বজায় রেখে ১৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের ডান দিক থেকে পিয়াস আহমেদ নোভার ক্রস গোলকিপার ঝাঁপিয়ে ফিরিয়ে দিলে খুলে যায় গোলের মুখ। ফিরতি বল জালে পাঠান মিরাজ।
২২তম মিনিটে মিনিট বাদেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। এবারও গোল করেন মিরাজ। ডান দিক থেকে রফিকুলের ক্রস বক্সের বাম প্রান্ত থেকে মুরশেদ আলী হেডে বাড়িয়ে দেন গোলমুখে। মালদ্বীপের গোলকিপার ও দুই ডিফেন্ডারের মাঝখান থেকে মিরাজের প্রথম শট ক্রসবারে লেগে ফিরে এলেও ফিরতি শট জালে জড়াতে ভুল করেননি তিনি।
৩২ মিনিটেই ব্যবধান ৩-০ করে ফেলে বাংলাদেশ। এবার গোল করেন মিডফিল্ডার রফিকুল ইসলাম। বাম প্রান্ত থেকে মিরাজের নিঁচু করে নেওয়া ক্রস ফাঁকায় থাকা রফিকুল গতির শটে জাল খুঁজে নেয়। বিরতিতে যাওয়ার আগেই মালদ্বীপের জালে চতুর্থবার বল পাঠায় বাংলাদেশ। হ্যাটট্রিক পূরণ করেন মিরাজ। আসরে এটি তার চতুর্থ গোল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টায় এক গোল শোধ করে মালদ্বীপ। ৫৩তম মিনিটে সতীর্থের বাড়ানো পাস ধরে বক্সের ভেতর থেকে জাইন জাফরের শট আগুয়ান গোলকিপার আসিফের গায়ে লেগে আটকে গেলেও মুহূর্তেই নিয়ন্ত্রণ নিয়ে ফাঁকা জালে বল পাঠান জাফর। বাংলাদেশও পেয়েছিল ব্যবধান বাড়ানোর সুযোগ কিন্তু তা কাজে লাফাতে পারেনি মিরাজ-পিরাসরা। ৮৪তম মিনিটে মিরাজের শট এবং যোগ করা সময়ে পিয়াসের শট পোস্টে লেগে ফিরলে আর ব্যবধান বাড়ানো হয়নি।
আগামী ২ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে ন্যূনতম এক পয়েন্ট পেলেই ফাইনাল নিশ্চিত হবে লাল-সবুজ জার্সিধারীদের। তবে ৩১ জুলাই ভারত যদি নেপালের কাছে পয়েন্ট হারায় সেক্ষেত্রে আগেই ফাইনাল উঠে যাবে বাংলাদেশ।
দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নেপাল। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ভারত। স্বাগতিকরা আজ দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে।
Greetings! Very useful advice within this article! It is the little changes that produce the most significant changes. Thanks for sharing!