৭৫ তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে পুলিশ সুপার, গাজীপুরের পরিচিতি সভা অনুষ্ঠিত.

অদ্য ০৫/০৭/২০২৩ খ্রি. বিপিএটিসিতে চলমান ৭৫ তম এফটিসির মাঠ সংযুক্তির অংশ হিসেবে পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুর আগমন উপলক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব কাজী শফিকুল আলম, বিপিএম, পুলিশ সুপার, গাজীপুর। এসময় বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্) জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক), ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), জনাব উখিং মে, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, জনাব আজমীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল, জনাব খান মাহমুদুল হাসান, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, জনাব মোঃ মশিহুর রহমান সোহেল, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, গাজীপুরসহ জেলা পুলিশের উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ।
(স্টাফ রিপোর্টার শাকিল মোল্লা)