কালীগঞ্জ উপজেলাধীন জামালপুর নতুনবাজার ও সেনপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উম্মে হাফছা নাদিয়া

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উম্মে হাফছা নাদিয়া , সহকারী কমিশনার ( ভূমি), কালীগঞ্জ গাজীপুর অদ্য ০৪/০৭/২০২৩ তারিখে কালীগঞ্জ উপজেলাধীন জামালপুর নতুনবাজার ও সেনপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ০২ টি মামলা ১,৫০,০০০/- দি মেডিক্যাল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরি অরডিন্যান্স ১৯৮২ এ ১ টি মামলায় ৫০০০/- এবং দণ্ডবিধি ১৮৬০ এ ০৬ টি মামলায় ২১,০০০/- জরিমানা এবং ০৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড সহ মোট ০৯ টি মামলায় ১,৭৬,০০০/- জরিমানা ও ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।
(স্টাফ রিপোর্টার শাকিল মোল্লা)