শ্রীপুরের বর্মীর মাদক সম্রাট ইয়াবাসহ কালীগঞ্জে গ্রেফতার।

ইং ২৫/০৬/২০২৩ তারিখ কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, পিপিএম এর নেতৃত্বে কালীগঞ্জ থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১০০০ (এক হাজার) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শফিকুল ইসলাম (৩৮), পিতা-মাইন উদ্দিন, মাতা-সমলা খাতুন, সাং-হরতকিরটেক, পোঃ বরমী, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর নামে এক মাদক ব্যবসায়ীকে বক্তারপুর থেকে গ্রেফতার পূর্বক কালীগঞ্জ থানার মামলা নং-১৫, তাং-২৫/০৬/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর ১০(ক)/৩৮/৪১ রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!