শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উদযাপন

অদ্য ০৮/০৬/২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ০২:০০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল করিমগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ৪২তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব আশরাফ হোসেন পাভেল (সভাপতি,করিমগঞ্জ পৌর বিএনপি) এবং সঞ্চালনায় ছিলেন জনাব আলহাজ্ব হারুন সরকার (সাধারণ সম্পাদক, করিমগঞ্জ পৌর বিএনপি। উক্ত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা নেতৃবৃন্দ হলেন- জনাব আলহাজ্ব আজিজুল ইসলাম দুলাল (সহসভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি, করিমগঞ্জ উপজেলা বিএনপি), জনাব আলহাজ্ব জালাল মোহাম্মদ গাউছ (সহসভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি), জনাব হাজী ইসরাইল মিয়া (সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি),জনাব আমিনুল ইসলাম আশফাক (সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি, কিশোরগঞ্জ পৌর বিএনপি), বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান দুলাল সিকদার (সাধারণ সম্পাদক,করিমগঞ্জ উপজেলা বিএনপি), জনাব সাইফুল ইসলাম ভিপি সুমন (সাবেক চেয়ারম্যান,করিমগঞ্জ উপজেলা পরিষদ ও যুব বিষয়ক সম্পাদক,কিশোরগঞ্জ জেলা বিএনপি), জনাব আব্দুল্লাহ আল মাসুদ সুমন (সাধারণ সম্পাদক,কিশোরগঞ্জ জেলা যুবদল)। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – কিশোরগঞ্জ জেলা,করিমগঞ্জ উপজেলা, করিমগঞ্জ পৌরসভা ও ১১টি ইউনিয়ন এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর সকল অঙ্গ সংগঠনের নেতা,কর্মী, সমর্থকবৃন্দ।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!